মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নে বিএনপির তিন প্রবাসী নেতাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধিত প্রবাসী নেতারা হলেন—শুকুর মিয়াজী, মোস্তফা খান ও গাজী জয়নাল আবেদীন। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে বালিয়া বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী।বালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন কাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী ও আব্দুল বাতেন চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর এবং জেলা বিএনপির সদস্য মাসুদ রায়হান, বালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম,ইউনিয়ন যুবদলের সভাপতি এজাজ তালুকদার, সিনিয়র সহ সভাপতি মোঃ নেওয়াজ মোর্শেদ,সাধারন সম্পাদক মোঃ ইউসূফ তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ হাবিব খান, সাধারন সম্পাদক মোঃ রমজান, ইউনিয়ন মহিলা দলের নেত্রী রুমা বেগম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নূরুল্ল্যাহ ঢালী রিংকু ও সদস্য সচিব মোঃ সুমন খান। বক্তারা প্রবাসে থেকেও দলের জন্য কাজ করে যাওয়ায় সংবর্ধিত নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]