শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার আলিপুর সীমান্ত আদর্শ কলেজ এর সভাপতি ও পাইকগাছা মহিলা কলেজ এর প্রভাষক গোলাম আজম( ৩৫) মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। শনিবার ২৯ নভেম্বর দুপুর সাড়ে ১২ টায় দিকে পাইকগাছা মহিলা কলেজে যাওয়ার পথে আশাশুনি উপজেলার কাঁদাকাটি বাজারে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত গোলাম আজম সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে। নিহত গোলাম আজম পাইকগাছা মহিলা কলেজের প্রভাষক হিসাবে কর্মরত ছিলেন। তার মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ সন্তান, পিতা-মাতা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আকষ্মিক মৃত্যুতে সীমিন্ত আদর্শ কলেজ ও পাইকগাছা মহিলা কলেজ এর শিক্ষক / শিক্ষার্থীরা ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাকে দেখতে শতশত মানুষ তার বাড়িতে ভীড় জমায়। এশা নামাজ বাদ মাহমুদপুর বাজারে নিহতের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]