ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৫ নং হাইমচর ইউনিয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী শেখ ফরিদ আহমদ মানিকের পক্ষে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচারণা চালান স্থানীয় নেতাকর্মীরা। এ সময় প্রচারণায় অংশ নেন ৫ নং হাইমচর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলী গাইন। এছাড়াও উপস্থিত ছিলেন ৪ নং নীলকমল ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান গাজী, ৪ নং নীলকমল ইউনিয়ন ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকসহ ইউনিয়নের যুবদল, কৃষক দল ও বিএনপির অসংখ্য নেতাকর্মী। প্রচারণা চলাকালে তারা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।নেতাকর্মীরা মনে করছেন, জনগণের আস্থার ওপরই তারা এই নির্বাচনকে সামনে এগিয়ে নিতে চান। মাঠে থাকা কর্মীরা জানান, তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ মার্কার বিজয় নিশ্চিত করতে বদ্ধপরিকর।এদিকে স্থানীয় এলাকায় লিফলেট বিতরণকে কেন্দ্র করে ভোটারদের মাঝে নির্বাচনী উত্তাপ আরও বাড়ছে। সাধারণ ভোটাররা প্রার্থীসহ বিভিন্ন দলের বার্তা পাচ্ছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের রায়ই হবে চূড়ান্ত নির্ধারক।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]