মোঃ হোসেন গাজীঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে' ধানের শীষ মার্কায় ভোট ও জনসাধারণের মাঝে তারেক রহমানের লক্ষ্য ও উদ্দেশ্য এবং প্রতিশ্রুতিমূলক যেই ৩১ দফা তুলে ধরেছেন তার বার্তা পৌঁছে দিতে চাঁদপুর সদর উপজেলা ২নং আশিকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য মোঃ মনির হোসেন এর উদ্যোগে ৪ নং ওয়ার্ডে প্রতিটি বাড়ি বাড়িতে গিয়ে ধানের শীষ মার্কার ভোট চাওয়া সহ জেলা বিএনপির উদ্যোগে যে লিফলেট দিয়েছেন তা'তাঁরা জনগণের মাঝে পৌঁছে দিচ্ছেন। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন। আজ ১৪ই' নভেম্বর শুক্রবার বিকাল ৩টায় থেকে সন্ধা পর্যন্ত নির্বাচনী গন সংযোগ ও লিফলেট বিতরন কালে উপস্থিত সাধারন ভোটারদের মধ্যে ছিলেন হোসেন খান, ইসমাইল ছৈয়াল, হাসিম গাজী, আর্শ্বাদ গাজী, লোকমান গাজী, মিজানুর রহমান প্রধানীয়া, জাকির গাজী সহ আরো অনেকে। এসময় ৪নং ওয়ার্ডে ধানের শীষ মার্কায় ভোট চান। এ-সময় তারা বলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সুশৃঙ্খল দল। শহীদ জিয়ার হাতে গড়া দলটি শুধু বাংলাদেশ নয়,সারা বিশ্বেই প্রশংসিত। আগামীর রাষ্ট্র নায়ক যিনি দেশ পরিচালনা করবেন তিনি হলেন আমাদের প্রিয় নেতা দলের চেয়ারম্যান তারেক রহমান। সে ধারাবাহিকতা রেখেই চাঁদপুর সদর 'হাইমচর -৩ আসনের সংসদ সদস্য প্রার্থী,চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সাহেব কে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আগামীতে আমরা এমপি জয়ী করবো আশিকাটি ইউনিয়ন বাসী। এসময় উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]