মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বটতলা খেয়াঘাট এলাকায় লোহালিয়া নদীর তীরে জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) বিকাল ৫টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে দুমকি থানায় খবর দিলে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে লাশ পাহারায় রাখে এবং বিষয়টি নৌ-পুলিশকে জানায়। দুমকি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে লাশ উদ্ধার, ময়নাতদন্তে প্রেরণ সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]