মোঃ মিন্টু শেখ নিজস্ব প্রতিবেদকঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দশ দিন বয়সী কন্যা সন্তানকে বর্ণি বাওড়ের পানিতে ফেলে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মা রিয়া বিশ্বাস (১৭)। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের বর্ণি বাওরের মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।রিয়া বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর উত্তরপাড়ার হরিচাদ বিশ্বাসের স্ত্রী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশী হেফাজতে নেয়া হয়েছে। ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর উত্তরপাড়ার হরিচাদ বিশ্বাসের স্ত্রী রিয়া বিশ্বাসের কন্যা সন্তান হওয়ার পর থেকে অস্বাভাবিক আচরণ শুরু করে। সন্ধ্যার পর সে তার দশ দিন বয়সী কন্যা সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে বর্ণি মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় বর্ণি বাওড়ে নিজের কন্যা সন্তানকে পানিতে ফেলে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পানিতে ঝাঁপ দেন। এসময় এলাকার কয়েকজন লোক ওই নারীকে পানিতে ভাসতে দেখে নৌকা নিয়ে উদ্ধার করলে তাদের কাছে নিজের কন্যা সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বলে জানায়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাওড় থেকে মৃত শিশুকে উদ্ধার করে ও মা রিয়া বিশ্বাসকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে কেন বা কি কারণে নিজ শিশু সন্তানকে হত্যা করেছে তা এখনো বলেনি মা রিয়া বিশ্বাস।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]