মোঃ মিন্টু শেখ নিজস্ব প্রতিবেদকঃ
যশোরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫৫০০০/ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তের। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০,৩০ মিনিট থেকে শুরু করে দুপুর ২,৩০ মিনিট পর্যন্ত সদর উপজেলার এম.কে রোড ও ভাতুড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।অভিযানে এম.কে রোডে অবস্থিত টেস্টি ট্রিট কনফেকশনারিকে ৫০ হাজার টাকা এবং নিউ বাধন ফুডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অধিদপ্তর সূত্রে জানা যায় টেস্টি ট্রিট কনফেকশনারিতে প্রাণ পটেটো স্পাইসি বিস্কুটের একটি প্যাকেটে ১৬টি থাকার কথা থাকলেও খুলে দেখা যায় সেখানে রয়েছে ১৫টি প্যাকেট। অন্যদিকে, নিউ বাধন ফুডে বিক্রির জন্য রাখা খাদ্যপণ্যের ওজন ১৯২ গ্রামের পরিবর্তে পাওয়া যায় ১৭৯ গ্রাম। এসব অনিয়মকে প্রতারণামূলক এবং ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম হিসেবে গণ্য করা হয়।অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]