মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহব্বয়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩টায়, বাগাদী গণি উচ্চ বিদ্যালয় মাঠে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল আরেফিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি'র শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলমগীর আলম জুয়েল।বাগাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিবলু বেপারীর সভাপতিত্বে ও সদস্য সচিব মমিন গাজী সাগরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু হানিফ কাকন, সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্লাহ খান, ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি আঃ হাই মিজি, সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হোসেন গাজী, এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মিজি, আব্দুল আউয়াল, হাসেম গাজী, সোহেল মৃধা,ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মহসিন, সাধারণ সম্পাদক মোঃ মমিন সহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]