ইব্রাহিম হোসেন যশোরঃ
যশোরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ও ৭টি মোটরসাইকেল উদ্ধার করেছে ডিবি পুলিশ যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা ও ৩০ মামলার আসামি শহিদ চক্রের আরও চার সদস্যকে গ্রেফতার করেছে। একইসাথে তাদের হেফাজত থেকে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।এর আগে গত ৯ জুলাই যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে ডিবি পুলিশ এ চক্রের অন্যতম প্রধান হোতা নরেন্দ্রপুরের শহিদুল ইসলাম শহিদকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ছয়জনকে গ্রেফতার করা হয় এবং উদ্ধার করা হয় চারটি মোটরসাইকেল। একই চক্রের আরও চার সদস্যকে গত বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে যশোর পুলিশ সুপার রওনক জাহান নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।গ্রেফতারকৃতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের জাকির হোসেনের ছেলে তামিম খান,গোপালগঞ্জ সদর উপজেলার মৃত আলমগীর শেখের ছেলে মুরসালিন, একই উপজেলার সোনাকুড়া গ্রামের এনামুল শিকদারের ছেলে আজিম শিকদার এবং কাশিয়ানী উপজেলার বাট্রাইধোবা গ্রামের মিজানুর রহমানের ছেলে হাসানুর রহমান।যশোরে ডিবির হাতে মোটরসাইকেল চোর চক্রের আরও চার সদস্য গ্রেফতারসহ,৭টি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। পুলিশ সুপার জানান, গত ৯ জুলাই যশোরের পালবাড়ি মোড় এলাকায় চোরাই মোটরসাইকেল বিক্রির প্রস্তুতিকালে শহিদুল ইসলাম ওরফে শহিদকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে নড়াইল ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ছয়জনকে গ্রেফতার করা হয় এবং উদ্ধার করা হয় আরও চারটি মোটরসাইকেল। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামরুজ্জামান ও এএসআই রঞ্জন কুমার বসু তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখেন। এরই ধারাবাহিকতায় ১১ ও ১২ সেপ্টেম্বর গোপালগঞ্জের কাশিয়ানী, মুকসুদপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে চোরাই দুটি ইয়ামাহা আর–১৫,তিনটি সুজুকি গিক্সার,একটি পালসার, এবং একটি ইয়ামাহা এফজেড ভি৩ উদ্ধার করা হয়। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হলে গ্রেফতার চারজনের মধ্যে তামিম আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। আদালত চারজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব, ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]