নিজস্ব প্রতিবেদকঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় শনিবার সকালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ২০ গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্লা জানান, সাতক্ষীরা থেকে মাস্টার লাইনের যাত্রীবাহী বাসটি ঢাকায় যাচ্ছিল। বাসটি কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি সড়কের পাশে গাছকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। অন্তত ২০ যাত্রী আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। তাদের মধ্যে গুরুতর ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]