নিজস্ব প্রতিবেদকঃ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, বিভিন্ন প্রকার চকলেট ও কসমেটিক্স সামগ্রীসহ প্রায় কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, আজ শুক্রবার (৮ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ ৩০ হাজার টাকা। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী,জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এ ধরনের অভিযানে নিয়মিতভাবে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে মাদক ও চোরাচালান প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা যায়।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]