মোঃ নাজমুল হুদা বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান পার্বত্য জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত” হয়েছে। রবিবার(১৩ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ) সকালে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে মিজ শামীম আরা রিনি, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)। উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় বক্তব্যে বলেন জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে সকলের সাথে কাজ করার আশা ব্যক্ত করেন। এ-সময় বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]