নাজমুল হাসান নাজির স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বগুড়া ধুনট উপজেলার চিকাশী ইউনিয়ন বিএনপি উদ্যোগে শুক্রবার (০৪ই জুলাই) বিকালে ইউনিয়নের মফিজ মোড়ে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন বগুড়া ০৫ (ধুনট-শেরপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ, ধুনট উপজেলা বিএনপির সভাপতি,বগুড়া জেলা বাস - মিনিবাস মালিক সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন লিফলেট। এ সময় তিনি বলেন, তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবেন। তার হাতেই বাংলাদেশ নিরাপদ, নিরাপদ দেশের জনগণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় আগামী দিনগুলোতে সবার মনের কথা ও চাওয়া-পাওয়ার কথাই বলা হয়েছে, তাই এর বাস্তবায়ন করতে হবে।লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, চিকাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, উপজেলা বিএনপির নেতা এস,এম, মিল্লাত রহমান, নিমাগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, ইউনিয়ন যুবদলের নেতা আলমগীর হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু শেখ,সহ চিকাশী ইউনিয়ন বিএনপির সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]