মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কৃষক দলের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে জনতা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি শফিকুর রহমান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মুক্তার রাড়ি, সাংগঠনিক সম্পাদক জুয়েল রাড়ি, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরু মাল সহ ওয়ার্ড কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ৬ নং ওয়ার্ড কৃষক দলের নব কমিটি সভাপতি আবদুল রহমান (টিটু) পাটওয়ারী, সিনিয়র সহসভাপতি আবুল বাশার, সহ-সভাপতি নোমান হোসেন শেখ, সাধারণ সম্পাদক মিজান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল পাটওয়ারী, সম্মানিত সদস্য আব্বাস খান, আবুল বৈধ্য, সৈয়দ জমাদার, বিল্লাল খান, বাশার শেখ, কাদের মিজি, মোহাম্মদ হোসেন, শরীফ মিজি, শাজাহান হোসেন সহ বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষক দল চান্দ্রা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গন কমিটি গঠন করা হয়।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]