শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সদস্য কাদেরকে গ্রেপ্তার করেছে র্যাব রবিবার বিকেলে সাতক্ষীরা শহরের পরিবহন কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৬-এর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম। গ্রেপ্তারকৃত কাদের কালিগঞ্জ উপজেলার মুকুন্দ মধুসূদনপুর গ্রামের এলাহী বক্স গাজীর ছেলে ।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। স্থানীয়রা জানান, কাদের নারী ব্যবহার করে বিভিন্ন ব্যবসায়ী ও ব্যক্তিকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করতেন এবং মোটা অঙ্কের অর্থ আদায় করতেন। সম্প্রতি এ ধরনের এক ঘটনায় প্রতারণার শিকার হন এক স্থানীয় ব্যবসায়ী। তিনি সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি তদন্তে আসে। পরে ভুক্তভোগী রিপনুজ্জামান রিপন নামে এক ব্যবসায় বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই কাদের ছিলেন পলাতক। র্যাব আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত কাদেরের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে এবং তদন্তে তার সঙ্গে সংশ্লিষ্ট অপরাধচক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্তের চেষ্টা চলছে। র্যাব জানিয়েছে, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]