
নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির কেন্দ্রীয় মনির ভাই কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভাকে ঘিরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করার জন্য উপজেলার রামচন্দ্রপুর বাজারে সমাবেশের আয়োজন করে শৈলকুপা উপজেলা বিএনপির একাংশ। জয়ন্ত কুমার কুন্ডু বিকেলে নেতাকর্মীদের সাথে নিয়ে সমাবেশ স্থলে হাজির হলে মাঠের একপাশে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে সমাবেশে আসা নেতাকর্মীরা ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জয়ন্ত কুমার কুন্ডু বলেন, ‘ঈদ শুভেচ্ছা বিনিময় করতে এসে এমন অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখিন হতে হবে এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমি চাই দ্রুত সময়ের মধ্যে এ হামলার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হোক। এদিকে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে জয়ন্ত কুন্ডুর সমর্থকরা। দ্রুত সময়ের মধ্যে হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা।শৈলকুপা থানার ওসি মাসুম খান এ বিষয়ে বলেন, ‘রামচন্দ্রপুর বাজারে একটু উত্তেজনা হয়েছিলো। পুলিশ দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]