মোঃ নাজমুল হুদা বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলার লাইনঝিরি এলাকায় অবস্থিত আবুল খায়ের টোব্যাকো কোম্পানির তামাক ক্রয় কেন্দ্রের অফিসে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে ১৫-১৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল অফিসে হানা দিয়ে অস্ত্রের মুখে হিসাবরক্ষকসহ অন্যান্য কর্মচারীদের জিম্মি করে বিপুল পরিমাণ অর্থ লুট করে নিয়ে যায়। কোম্পানির লামা জোন ইনচার্জ মো. আব্দুর রব জানান, তামাক ক্রয়ের জন্য অফিসে প্রায় সাড়ে ৫ কোটি টাকা মজুদ ছিল। তবে একটি বোল্ট লক হয়ে যাওয়ায় লুট হওয়া টাকার সঠিক পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। চট্টগ্রাম থেকে আসা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছেন। ডাকাতির ঘটনায় হিসাবরক্ষক মো. জহিরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে র্যাব, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোফাজ্জল হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে এবং লক হয়ে যাওয়া বোল্ট খোলার চেষ্টা চলছে পুলিশের উপস্থিতিতে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে জানান।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]