কামরুল ইসলাম চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীরা। সোমবার (৫ মে) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মুরাদপুরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের ছুড়ে ছত্রভঙ্গ করেছে সেনাবাহিনী ও পুলিশ। এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদ এবং এ ঘটনার বিচারের দাবিতে সকাল সাড়ে ৯টা থেকে মুরাদপুর মোড়ে সড়ক অবরোধ শুরু করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতা-কর্মীরা।অবরোধ চলাকালে নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, দুই নম্বর গেট, জিইসি, নতুন ব্রিজ, সল্টগোলা ক্রসিং, এ কে খান গেটসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নেতাকর্মীরা।নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান সারাবাংলাকে বলেন, সড়কে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি করায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে।’এদিকে অবরোধের কারণে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে। নগরীর বিভিন্ন অংশে যানজট সৃষ্টি হয়েছে!
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]