বগুড়া প্রতিনিধি:
পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসন,বগুড়া এর সহযোগিতায় বুধবার বগুড়া সদর উপজেলার রাজা বাজার মার্কেটে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ক অনুসারে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন মজুদ, বিতরণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করার কারনে মান্নান স্টোর, সাত্তার স্টোর, মিল্টন এন্টারপ্রাইজ ও সৌরভ ট্রেডার্স নামক ০৪ টি গোডাউন হতে মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় ১০৫৫০ কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং মোট ৪,০০০/- (চার হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। বগুড়া জেলা প্রশাসন এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সেনা বাহিনী ও জেলা পুলিশ, বগুড়া অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]