মোঃ শাহিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে চোরাচালান রোধে বিজিবির দুই বিওপি (বর্ডার আউটপোস্ট) উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে ভোলাহাট খড়কপুর এবং সুরানপুর বিওপি’র উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। এসময় করা হয় জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ মোনাজাত, বৃক্ষরোপন। বিজিবির ৫৯ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ভোলাহাট উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ভোলাহাট বিওপি ও জেকে পোলাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা বড় এবং সীমান্ত হতে দূরে অবস্থিত হওয়ায় উক্ত বিওপিদ্বয়ের পক্ষে চোরাচালান দমনের জন্য টহল পরিচালনা করা খুবই কষ্টসাধ্য। তাই বিবেচনা করে দায়িত্বপূর্ণ এলাকার ভারসাস্য রক্ষার্থে সদর দপ্তর বিজিবি’র নির্দেশনা অনুযায়ী সুরানপুর এবং খড়কপুর নামক স্থানন্বয়ে নতুন দুইটি বিওপি নির্মাণ করা হয়। এতে সীমান্তে বাড়বে আরও নিরাপত্তা। শান্তিতে বসবাস করবে সীমান্তবাসী। এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, চাঁপাইনবাবগঞ্জের ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়াসহ অন্যরা।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]