মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা ম্যাজিস্ট্রেট কোর্টের পিয়ন কর্তৃক একাধিক নারীর সাথে অনৈতিক সম্পর্কের জেরে গণধোলাই এর সংবাদ পত্রিকায় প্রকাশ করায় মোবাইলে সংশ্লিষ্ট সাংবাদিক এর নামে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফেলানোর হুমকি প্রদান করা হয়েছে।
প্রকাশ, মামলায় সুবিধা পাইয়ে দেয়ার নাম করে গাইবান্ধা ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত কোমল চৌধুরী নামের নারী লোভী জনৈক পিয়ন কর্তৃক দীর্ঘদিন থেকে মামলার বাদী একাধিক সুন্দরী নারীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে প্রতারণা করে আসছে। সুত্র জানায়, কোমল চৌধুরী মামলার বিবাদীদেরকে মামলায় জিতিয়ে দিতেই কৌশলে সুন্দরী নারীদের সাথে উল্লেখিত অনৈতিক সম্পর্ক তৈরি করে থাকে। ইতোমধ্যে তাদের অনেকেই কোমল চৌধুরীর প্রতারণার ফাঁদে পড়ে একাধিক নারী মামলা ছেড়ে দিতে বাধ্য হয়েছে বলে নির্ভরশীল সুত্র থেকে জানা যায়।
এদিকে ধুরন্ধর কোমলের উল্লেখিত একটার পর একটা সুন্দরীর সাথে অনৈতিক সম্পর্কটা এতই গভীরে চলে যায় যে, কোমলের সংসারে অশান্তির আগুন জ্বলে উঠে। ফলে নিজের সংসারের কথা চিন্তা করে কোমল চৌধুরীর স্ত্রী পৃথক পৃথক ভাবে তাদের বাড়িতে গিয়ে উল্লেখিত অনৈতিক সম্পর্কের কথা প্রকাশ করেন। জানাজানি হলে উল্লেখিত এলাকায় তলে তলে তোলপাড় শুরু হয়ে যায়। কিন্তু চোরে শোনে না ধর্মের কাহিনী'র মতই সুন্দরগঞ্জের উল্লেখিত সুন্দরী নারীর নরম শরীরের উষ্ণতা নেয়ার উদ্দেশ্যে গত ২১ মার্চ' ২০২৫ ইং শুক্রবার তার বাড়িতে গেলে এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দেয়। পরে সংবাদ পেয়ে গাইবান্ধা জেলা সদরে অবস্থিত মানবাধিকার কর্মী ও সাংবাদিক মোঃ রুপম মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়। ইতোমধ্যে স্থানীয় ইউপি সদস্য ও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের মদতপুষ্ট নেতা ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় উপস্থিত মানবাধিকার কর্মী ও সাংবাদিক মোঃ রুপম মিয়ার সামনে আটককৃত গাইবান্ধা ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত কোমল চৌধুরী নিজের দোষ স্বীকার করে তার মতামত দেন। পরে কোমল চৌধুরীকে পুলিশের হাতে তুলে দেয়ার জন্য উক্ত ইউপি সদস্য হাবিবকে বলে চলে আসে। কিন্তু উল্লেখিত ইউপি সদস্য আটককৃত পিয়ন কোমল চৌধুরীকে পুলিশে সোপর্দ না করে তার কাছ থেকে মাত্র ২৫ হাজার টাকা নজরানার বিনিময়ে তাকে ইফতারের পর ছেড়ে দেয়।এ ঘটনার কথোপকথনের তথ্য সমৃদ্ধ কোমল চৌধুরীর ভিডিও ফুটেজ এই প্রতিনিধির কাছে সংরক্ষিত আছে। এছাড়াও গতকাল বিকেলে পুনরায় এই প্রতিনিধিকে ফোন করে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনে মামলা দায়ের করবেন হুমকি প্রদান করেন। যার অডিও ক্লিপও সংরক্ষিত আছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]