শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সাতক্ষীরা জেলার আয়োজনে জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নূরুল হাসান ফরিদী,বিএএম, উপমহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জ, খুলনা এবং সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশে সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ এফতাখারুল ইসলাম, অধিনায়ক, সাতক্ষীরা আনসার ব্যাটালিয়ন, সাতক্ষীরা, মোঃ আশরাফুজ্জামান বিভিএমএস, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সাতক্ষীরা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]