মোঃ মাহবুবুর রশিদ মহব্বতঃ
যমুনার তীরবর্তী ইসলামপুর উপজেলার চরপুটিমারির বিভিন্ন এলাকার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এই মহতী কর্মসূচি পরিচালিত হয়।এই কার্যক্রমের নেতৃত্ব দেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, এবং ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব এ এস এম আব্দুল হালিম। তাঁর সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সদস্যরাও সক্রিয়ভাবে অংশ নেন।এছাড়াও ইতিপূর্বে সাপধরী, নোয়ারপাড়া, পলবান্ধা, ইসলামপুর সদর ইউনিয়নসহ ১০টি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শীতবস্ত্র বিতরণকালে জনাব এ এস এম আব্দুল হালিম বলেন, আমাদের সবার উচিত মানবিক দায়িত্বের অংশ হিসেবে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা এই উদ্যোগ নিয়েছি, এবং চেষ্টা করছি যাতে কেউ শীতে কষ্ট না পায়।বিএনপির নেতারা জানান, এই কর্মসূচি চলমান থাকবে এবং শীত মৌসুমে আরও অসহায় মানুষদের কাছে সহায়তা পৌঁছানোর জন্য তারা প্রতিশ্রুতবদ্ধ।এই উদ্যোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার এবং জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি, ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এই কার্যক্রম সফল করতে সার্বিক সহায়তা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]