মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) একাডেমিক কাউন্সিলর ৫৩ তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) ২০২৪ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ও সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ. দা.) প্রফেসর মোঃ আবদুল লতিফ । সভায় উপস্থিত ছিলেন উপ উপাচার্য প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, পবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্যবৃন্দরাসহ একাডেমিক কাউন্সিলের সকল সদস্যগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় একাডেমিক সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে বিবিধ সিদ্ধান্ত গৃহীত হয়। মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]