মোঃ নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
ঢাকার সাভার উপজেলাধীন বনগাঁও ইউনিয়নের চাকুলিয়ার গ্রামে ভন্ডপীর কাজী জাবের আল জাহাঙ্গীরের ইসলাম বিরোধী কর্মকাণ্ড ও সাধারণ মুসল্লিদের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে এবং গ্রামবাসীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা ও ভন্ডপীর জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভার উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় ধর্মভীরু মুসল্লী ও এলাকাবাসী। জাহাঙ্গীর নিজেকে খেলাফত প্রাপ্ত পীর দাবি করে ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মভীরু মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে সমাজের সম্প্রীতি নষ্টের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। এ ঘটনায় সাভার, বনগাঁও ইউনিয়ন ও চাকুলিয়া গ্রামের বাসিন্দারা বেলা ১১ টার দিকে সাভার উপজেলা পরিষদ চত্বরে ভন্ডপীর কাজী জাবের আল জাহাঙ্গীরের বিরুদ্ধে এক মানবন্ধন কর্মসূচি পালন করেছে। এসময় জাহাঙ্গীররে আস্তানা উচ্ছেদ ও তার কার্যকলাপ বন্ধের দাবি করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৯ শে সেপ্টেম্বর স্থানীয় আলেম-ওলামাগন কথিত ভন্ডপীর কাজী জাবের আল জাহাঙ্গীরকে তার ইসলাম বিরোধী কর্মকাণ্ড সম্পর্কে বোঝাতে গেলে তৎক্ষণাৎ সে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় এলাকার সাধারণ মানুষ এগিয়ে আসলে তাদের উপরেও কথিত পীরের লোকজন হামলা চালায়। পরবর্তীতে সেই ভন্ডপীর স্থানীয় জন-সাধারণের নামের সাভার মডেল থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। এসময় বক্তারা আরও বলেন, এই ভন্ডপীর কাজী জাবের আল জাহাঙ্গীর পূর্বে পেশায় ছিল একজন মিস্ত্রি এবং বসবাস করতো মাটির ঘরে। বর্তমানে সে নিজ বাড়িতে বিশাল মাজার কমপ্লেক্স করে নিজেকে খেলাফত প্রাপ্ত পীর দাবি করে ইসলাম ও সমাজ বিরোধী বিভিন্ন কর্মকান্ডকরে যাচ্ছে। তাকে দ্রুত গ্রেপ্তারের করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানানো হয়। এসময় প্রায় সহস্রাধিক ধর্মভীরু স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন এই মানববন্ধন কর্মসূচিতে। মানববন্ধনে ওলামাগণের মধ্যে বক্তব্য রাখেন, মুফতী সাইদুর রহমান-চাকুলিয়া বড় পঞ্চায়েত জামে মসজিদ, মাওলানা তবিবুর রহমান-স্থানীয় পীর সাহেব, মাওলানা আব্দুর রশিদ-ভাইস প্রিন্সিপাল বলিয়াপুর মাদ্রাসা, মাওলানা একরাম হোসেন-ইমাম ও খতিব গান্ধারিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, মাওলানা একলাছ হোসেন-বনগাঁও স্থানীয় ওলামা, সাংবাদিক সোহেল রানা সহ ধর্মভীরু মুসল্লিগণ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]