বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুরের হাইমচর উপজেলা ও মতলব উত্তর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন-হাইমচর উপজেলার এস এম কবির, আবু জাফর ও এস এম ফজলুল রহমান এবং মতলব উত্তর উপজেলার আব্দুস ছাত্তার ও সোহরাব হোসেন। (৭ অক্টোবর)সোমবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিন ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, (৬অক্টোবর)রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি যৌথ অভিযানে এসব আসামীদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। গত ৪ ও ৫ আগস্ট জেলায় নিরীহ ছাত্র-জনতার ওপর আক্রমনকারি সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিন বলেন, যৌথ বাহিনীর অভিযানে আটক ৩ ব্যাক্তির বিরুদ্ধে থানায় (৬ অক্টোবর)রোববার মামলা করেন উপজেলার আমতলী এলাকার সামছুদ্দোহা। সেই মামলার আসামি হিসেবে আজ দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হয়। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, উপজেলার লধুয়া গ্রামের তোলামতি বেগম নামে নারীর মামলার জবানবন্দী দেয়ার ইস্যুকে কেন্দ্র করে বাড়িতে গিয়ে হামলা ও ভাংচুর করে আসামী ছাত্তার ও সোহরাব। তারা ৩ মামলায় এজহারভুক্ত আসামী ও সন্ত্রাসী কর্মকান্ডে অভিযুক্ত। তাদেরকে আজ বেলা ১১টায় চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]